• সমগ্র বাংলা

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বরখাস্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ১ নং ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান,  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মোঃ শহীদুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্তের নোটিশ জারি করেছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। 

তিনি বলেন, সদর উপজেলার ১ নং ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চেয়ারম্যানকে বরখাস্তের নোটিশ পেয়েছি। এতে তাকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না ১০ কার্যদিবসের মধ্যে তার কারণ জানতে চাওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের কাছে তিনি এর জবাব দেবেন, এরপর জেলা প্রশাসক মহোদয় তা মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। 

তিনি আরও বলেন, বরখাস্ত হওয়ায়, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল মেম্বার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া রবিবার তিনি জেলা প্রশাসক মহোদয়কে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বুঝিয়ে দেবেন। 

উল্লেখ্য, গত দুই মেয়াদ ধরে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম মজনু। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় করা মামলার অন্যতম আসামি সে।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি মজনু। এছাড়াও তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০২২ সালের ২৩ জুলাই বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ শহিদুল ইসলাম মজনুকে (৪৭) আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া প্রতিপক্ষকে ফাঁসাতে করা ধর্ষণ মামলায় ২০২২ সালের ১৫ ডিসেম্বর পুলিশের হাতে আটক হয় মজনু। তার নানা অপকর্মের বিরুদ্ধে স্বেচ্ছার হয়ে একাধিকবার তাকে চেয়ারম্যান পদ থেকে  বহিষ্কারের জন্য মানববন্ধন করেন ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo