ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বজ্রপাতে মো. সরওয়ার আলম (৩৮) নামের এক কৃষক মারা গেছেন।
তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি নতুন পাড়ার নুরুল আলমের ছেলে। পেশায় তিনি লবণ চাষী।
শনিবার (২ মে) দুপুরে নাফনদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে খারাংখালির লবণ মাঠে এ ঘটনা ঘটে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, সরওয়ার আলম নামে এক ব্যক্তি প্রাথমিকভাবে
বজ্রপাতে মারা গেছেন বলে জানা যায় ।
স্থানীয় হুমায়ুন আহমেদ জানান, শনিবার খারাংখালির বাসিন্দা সরওয়ার নাফ নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতের বিকট শব্দে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মেডিকেল অফিসার ডা. হাসান মিয়া বলেন, সরওয়ার নামে এক ব্যক্তিকে হেলথ কেয়ারে আনা হলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায় । পরে তার স্বজনরা মরদেহ নিয়ে যান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)