ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ফসলী জমিতে মাটি কেটে বিক্রির অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের মহিষবাথান এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম খানমরিচ ইউনিয়নের মহিষবাথান গ্রামের আফজাল প্রামানিকের ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বিলে বহুদিন ধরে ফসলী জমিতে মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন শহিদুল ইসলাম। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১ টার দিকে অভিযান চালিয়ে মাটি কাটার সময় আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে শহিদুল ইসলাম ৫০ হাজার জরিমানা দিয়ে মুক্ত হন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়ে। পরে জরিমানার টাকা দিয়ে মুক্ত হন তিনি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)