• সমগ্র বাংলা

পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ নানা আয়োজনে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উদ্‌যাপনে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শনিবার (০২ মে) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরি পিন্টু।

এ সময় পাবনা-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ একেএম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার সহ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।

পরে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বাদ্য বাজনার তালে তালে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। এতে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষে অতিথি  থাকবেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। পরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে গতকাল শুক্রবার কেক কাটা ও মিষ্টি মুখ করার মধ্য দিয়ে শুরু হয় তিনদিনের বর্ণাঢ্য আয়োজন।

সমাপনী দিন আগামীকাল রবিবার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করেছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সদস্য হিসেবে যুক্ত হন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo