• সমগ্র বাংলা

লালমনিরহাটে অ্যাভিয়েশন এন্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: অ্যাভিয়েশন এন্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার লালমনিরহাটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান এ সময় প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান ও স্বাগত বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের তৈরি আধুনিক ড্রোন সহ বিভিন্ন উদ্ভাবনী পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের ৪৮জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেন। এ সময় প্রধান অতিথি বলেন,এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে।এবং দেশের এভিয়েশন এন্ড অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখা আহবান জানান। এবং আশা প্রকাশ করেন তারাই ভবিষ্যতে এ হাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার,লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক,লালমনিরহাট জেলা প্রশাসনের কর্মকর্তা ও সামরিক, বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo