• সমগ্র বাংলা

ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস উদযাপিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

 শুক্রবার জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসীম উদদীন হলে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াছুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। 

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo