• সমগ্র বাংলা

ফরিদপুরে শিশুকে হত্যা করে লাশ গুম, গ্রেপ্তার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ‎ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও পরবর্তীতে তাকে হত্যা করে লাশ গুম করার মামলার প্রধান আসামি ইসরাফিল মৃধাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ছাড়া লাশটি হত্যার পর গুম করার সঙ্গে জড়িত এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শুক্রবার (১ মে) দুপুরে কোতোয়ালি থানার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির।

‎তিনি বলেন, লাশটি উদ্ধারের ৮ ঘণ্টার মধ্যেই এই মামলার মূল আসামিসহ সবাইকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া প্রধান আসামি ইসরাফিল আদালতে ১৪৪ ধারা জবানবন্দি দিবে বলেও তিনি জানান।

‎প্রসঙ্গত , ফরিদপুরে নিখোঁজের ৭ দিন পর রেললাইনের পাশ থেকে একটি কলাবাগান থেকে ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।পরে গতকালই বিকেলে অভিযান চালিয়ে ইসরাফিল মৃধা (২৪), নাছিমা বেগম (৪৫) ও তাঁর ছেলে শেখ আমিনকে (১৯) গ্রেপ্তার করা হয়।

‎শিশুটি উপজেলা সদরের একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও তার বাবা একজন রিকশাচালক। সে সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo