• সমগ্র বাংলা

কেক কেটে পাবনা প্রেসক্লাবের ৬৫ তম বর্ষপূতির তিনদিনের বর্ণাঢ্য আয়োজন শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ আজ পহেলা মে গৌরব ও অহংকারের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পা রাখলো দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব। এই দীর্ঘ পথচলার গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।

শুক্রবার (১ মে) প্রথমদিন সকাল এগারোটায় আনন্দঘন পরিবেশে কেক কাটা ও মিষ্টি মুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়।

প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, বীর মুক্তিযোদ্ধা ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের প্রবীণ সদস্য সাংবাদিক এইচকেএম আবু বকর সিদ্দিক, মোসতফা সতেজ, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, কামাল আহমেদ সিদ্দিকী, কবি সাহিত্যিক মজিদ মাহমুদ, কমরেড জাকির হোসনে, প্রেসক্লাবের সহ সভাপতি ছিফাত রহমান সনম, এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান খান বিপ্লব, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল সহ অনেকে। এ সময় ক্লাবের অন্যান্য সদস্য, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।

আয়োজনের দ্বিতীয়দিন আগামীকাল শনিবার (২ মে) সকাল দশটায় পাবনা প্রেসক্লাব চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এছাড়া বিকেল সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করবেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে বিএনপি থেকে মনোনীত অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সায়েদ বিন আবদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

একইদিন সন্ধ্যা পৌনে সাতটায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খানসহ বিশিষ্ট শিল্পীবৃন্দ।

সমাপনী দিন আগামী রবিবার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করেছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সদস্য হিসেবে যুক্ত হন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo