• সমগ্র বাংলা

নানা আয়োজনে রাণীনগরে মহান মে দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাণীনগর উপজেলা শাখা ও অন্যান্য শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করে।

শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ মে দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে “দুনিয়ার শ্রমিক, এক হও, লড়াই কর, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন কর” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাণীনগর উপজেলা শাখা দিবস বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এদিন দিবস উপলক্ষ্যে উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উপদেষ্ঠা মো: খবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, আমীর ডা: মো: আনজীর হোসেন,  সেক্রেটারী মো: শামীম হোসেন, উপজেলা রি•া-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ-এ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে একটি শ্রমিক র‌্যালী বের হয়ে রাণীনগর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বিএনপির মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকদের অধিকার ও দাবী বাস্তবায়ন করতে আগামীতে জাতীয় সংসদে শ্রমিকদের জন্য সংরক্ষিত আসন রাখার দাবী জানানো হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo