• সমগ্র বাংলা

যথাযথ মর্যাদায় চাটমোহরে মে দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সারা পৃথিবীর মতো পাবনার চাটমোহরে ১লা মে শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালন করা হয়েছে। বিভিন্ন শ্রমজীবী সংগঠন, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন দিবসটি পালন উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। 

এ দিন সকালে চাটমোহর পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ এলাকা থেকে কুলি-মজুর শ্রমিক ইউনিয়নের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে চাটমোহর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ ইসলাম হীরা ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলের নেতৃত্বে চলনবিল সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, অটো ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়ন ও কর্মজীবি সমিতির সম্মিলিত শোভাযাত্রা চাটমোহর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটমোহর উপজেলা শাখার ট্রেড ইউনিয়নের সম্মিলিত একটি শোভাযাত্রা চাটমোহর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করেন। 

শোভাযাত্রায় নেচে গেয়ে ও বিভিন্ন স্লোগানে মুখরিত থাকেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এছাড়া দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে কোথাও কোথাও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo