• সমগ্র বাংলা

পাবনায় হাসপাতালে ৪ মহিলা দালালের কারাদণ্ড ও দুই ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মহিলা দালালের মাধ্যমে হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ভুলভাল ডায়াগনোসিস করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এরকম অভিযোগ দীর্ঘদিনের। এ সংক্রান্ত একাধিক সচিত্র প্রতিবেদন ও বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) সকালে তেমনি ৪ মহিলা দালালকে আটক করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল এর কাছে তাদেরকে হাজির করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে চার দালালকে হাজির করেন। আদালত তাদের তিনদিন করে বিনাশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেন। 

আটককৃতরা হলেন, পৌর সদরের আফ্রাত পাড়া মহল্লার শাহ আলমের স্ত্রী রহিমা (৩৩), নতুন বাজার এলাকার হরেন চন্দ্র দাসের মেয়ে অনিতা (৪৫), দোলং মহল্লার রাজিব হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (৩৭) ও বাদল সরকারের মেয়ে নার্গিস (৩০)।

অপরদিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে হাসপাতাল গেটে অবস্থিত পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র না থাকা ও বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা নগদ জরিমানা ও এক মাসের জন্য কার্যক্রম স্থগিতাদেশ দেন। একই সাথে চৌধুরীপাড়ায় অবস্থিত দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার কে বৈধ কাগজপত্র না থাকা ও ডায়াগনস্টিকের সঠিক সরঞ্জামাদি না থাকায় ১০ হাজার টাকা নগদ জরিমানা ও ৩০ দিনের মধ্যে সকল বৈধ কাগজপত্র চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল এর কাছে জমা দেওয়ার আদেশ দেন। 

ভ্রাম্যমান আদালতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল মাহমুদ, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল, আবাসিক কর্মকর্তা ডাক্তার মো. হুমায়ুন কবির, চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, চাটমোহর থানা পুলিশ, আনসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মচারী প্রমুখ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo