• সমগ্র বাংলা

দুর্নীতিমুক্ত পাবনা জেলা গড়তে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই: জেলা প্রশাসক আমিনুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : "দুর্নীতিমুক্ত পাবনা জেলা গড়তে অংশীজনদের সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই"। 

পাবনার নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১ টায় পাবনার চাটমোহর উপজেলা মিলনায়তনে ও সুধীজনের সাথে মতবিনিময় সভা উপরক্ত কথা বলেন।

তিনি বলেন, "পাবনা জেলায় মাদকদ্রব্য মহামারি অবস্থায় ছড়িয়েছে। মাদকদ্রব্য প্রতিরোধ শুধু প্রশাসন নয় জনগণকেও সম্পৃক্ত হতে হবে। আপনাদের সর্বাত্নক সহযোগিতা পেলে পাবনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবো। এলাকায় 'সার্টেনেবল ডেভেলপমেন্ট'-এর জন্য সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন। 'জনগণের শক্তি চূড়ান্ত শক্তি' উল্লেখ করে তিনি বলেন, "জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় আমরা বেতন পাই, জনগণ রাষ্ট্রের মালিক, আর আমরা সেবক। সেবক হয়ে জনগণের সাথে খারাপ আচরন করা উচিৎ নয়। "

তিনি আরোও বলেন, "নিজে দুর্নীতির সাথে যুক্ত হবোনা ইনশাআল্লাহ্। মানুষের সেবা করার সুযোগ পেয়েছি এটাই বড় পাওয়া। যারা দুর্নীতির সাথে জড়িত তারা জীবনে সুখী হতে পারেনা, শান্তিতে থাকতে পারে না। " তিনি দুর্নীতিমুক্ত পাবনা জেলা গড়তে উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে প্রোজেক্টরে চাটমোহর উপজেলার ইতিহাস-ঐতিহ্য সম্বলিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জনাকীর্ণ মতবিনিময় সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা তোরাপ আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার শান্ত, এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক অশোক কুমার চক্রবর্তী, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা।

আরও বক্তব্য দেন- চলনবিল ও বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান, সুজন-সুশাসনের জন্য নাগরিক চাটমোহর উপজেলা কমিটির সভাপতি ও  সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে এম বেলাল হোসেন  স্বপন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু, উপজেলা স্কাউটস্-এর সম্পাদক বরদানগর আব্বাছিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইদুল ইসলাম, জুলাইযোদ্ধা  মো. ফয়সাল কবির, জুলাইযোদ্ধা আব্দুল আলীম সরকার, চাটমোহর সরকারি মডেল মসজিদের খতিব মুফতি মাহাদী হাসান, ফৈলজানা ইউনিয়নের ইউপি সদস্য লোকমান হোসেন, মূলগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, মথুরাপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আদিবাসী সমিতির সভাপতি আনন্দ লোহার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ দে প্রমূখ।

বক্তাগণ মাদকদ্রব্য প্রতিরোধে কার্যকরি পদক্ষেপ, ইউনিয়ন ভূমি অফিস গুলোয় জন হয়রানি, অবৈধ পুকুর খনন বন্ধ, চাটমোহর-হান্ডিয়াল সড়ক নির্মাণ শেষ করার আহবান, পৌরসদরে যানজট মুক্ত করার উদ্যোগ গ্রহণ, বড়াল নদী দখল-দুষণ মুক্ত এবং খননে উদ্যোগ গ্রহণ, উপজেলা পরীক্ষা কেন্দ্র স্থাপনের আহবান, স্বাস্থ্য বিভাগে রোগীদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ, গ্রামাঞ্চলে চোরের উৎপাত বেড়েছে, চিকনাই নদী খননের দাবী সমূহ্ তুলে ধরেন।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, মিডিয়াকর্মী, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুসলিম-সনাতন-খ্রিস্টান ধর্মীয় প্রধানগণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo