• সমগ্র বাংলা

বগুড়ায় বালু ভর্তি ট্রাকে মিলল ৮০ কেজি গাঁজা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বালুভর্তি একটি ট্রাক থেকে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। আটক রবিউল ইসলাম (২৫) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে মোট ৮০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকেই রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

ওসি ইকবাল বাহার বলেন, “উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৮০ কেজি। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo