• সমগ্র বাংলা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে । বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয়।  জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বালক ও বালিকা উভয় বিভাগের ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিযোগিতাটি ছিল উৎসবমুখর।

টুর্নামেন্টে প্রাথমিক শিক্ষা অফিসার  মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বিশেষ অতিথি  ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী।  

দিনভর মাঠের লড়াই শেষে বিকাল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে তাদের নৈপুণ্য প্রদর্শন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ক্ষুদ্র ফুটবলাররাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।  খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo