• সমগ্র বাংলা

পাবনায় পুকুরের ইজারা ও দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় একটি সরকারি পুকুরের ইজারা ও দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মহেলা গ্রামের আ. রশিদ (৪৫), আ. ছাত্তার (৬৫), আফজাল হোসেন (৬০), হাসিনুর রহমান হাসু (৪০), মেহেদী হাসান সাগর (২৪) ও মাহফুজুর রহমান (২৫)।

জানা গেছে, মহেলা গ্রামের একটি সরকারি পুকুর তিন বছরের জন্য ইজারা নেয় হাসিনুর রহমান হাসু। ইজারা নেওয়ার পর বড়গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গং চুক্তিনামার মাধ্যমে হাসুর কাছ থেকে অংশীদার হয়। হাসু নিজেই পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা দেওয়ার কথা বলেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে বিএনপি নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। গত মঙ্গলবার এই বিষয় নিয়ে বৈঠক বসে মাসুম-ফারুক গং কে ৭৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তখন উভয় পক্ষ সিদ্ধান্ত মানলেও বুধবার সকালে মাসুম-ফারুক গং পুকুরে মাছ ছাড়তে যায়। এসময় হাসু গং বাধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসিনুর রহমান হাসু অভিযোগ করে বলেন, মাসুম-ফারুক গং পুকুর দখল করে জোরপূর্বক মাছ ছাড়ার চেষ্টা করে। নিষেধ করলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। বৈঠকে তারা সিদ্ধান্ত মানলেও, পরে পুকুর দখলের অপচেষ্টা করে।

অভিযুক্ত ফারুক আরও বলেন, পুকুরের অর্ধেকের ইজারা মালিকানা আমাদের। আমরা কোন সালিশ মানিনা। বুধবার সকালে আমরা পুকুরে মাছ ছাড়তে গেলে হাসু গং আমাদের উপর হামলা করে। 

পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, বিষয়টি শুনেছি, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo