• সমগ্র বাংলা

গোপালপুরে অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গলাচেপে ধরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত চান মিয়া (৪৫) মাদারজানী গ্রামের বেপারিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চানমিয়ার অটোরিকশায় উঠে একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ গোপালপুর যাওয়ার কথা বলেন। চানমিয়া গোপালপুর যেতে রাজি না হওয়ায়, কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। পরে উত্তেজিত ফরহাদ চানমিয়ার গলা টিপে ধরলে ঘটনাস্থলে নিস্তেজ হয়ে পরে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার আগেই মৃত্যু হয়েছে।

চানমিয়ার পরিবার জানায়, অটোরিকশায় না ওঠানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা মেনে নেওয়া কঠিন। তারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, অটোতে না উঠতে দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। নিহত চান মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল বলে জানা গেছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo