• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বিদ্যুৎ শর্টে দুই গাভির মৃত্যু, দিনমজুরের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাঝার পাড়া এলাকায় বিদ্যুৎ শর্ট সার্কিটে দুইটি গাভির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আবদুল মুজিব গাভি দুটি ঘাস খাওয়ানোর পর বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর পড়ে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এ সময় হঠাৎ বিদ্যুৎ লাইনের ত্রুটিজনিত শর্ট সার্কিট থেকে বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়লে গাভি দুটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ক্ষতিগ্রস্ত আবদুল মুজিব জানান, “এই দুইটা গরুই ছিল আমার পরিবারের একমাত্র সম্বল। হঠাৎ এমন ঘটনায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এখন কীভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।”

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল ফয়েস বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। একজন গরিব মানুষের সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হোক।”

এদিকে স্থানীয়রা ও আশপাশের সচেতন মহল ক্ষতিগ্রস্ত আবদুল মুজিবের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা সরকারি ও বেসরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার দাবি জানান।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামতসহ ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo