ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: "আর নয় শব্দ দূষণ,চাই সুস্থ জীবন"এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শহর প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক,সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম।এতে শব্দ সচেতনতা বিষয়ে প্রতিপাদ্য পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়। এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যগণ অংশ নেয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)