• সমগ্র বাংলা

বগুড়ায় পুকুরে ডুবে ৭বছর বয়সী শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে আব্দুর রউফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে প্রবাসী মুকুল হোসেনের একমাত্র ছেলে।

রোববার দুপুরে দুপচাঁচিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জে কে কলেজ–সংলগ্ন বন বিভাগের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রউফ প্রথম শ্রেণির শিক্ষার্থী। বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের পুকুরটিতে এক বন্ধুকে সঙ্গে নিয়ে গোসল করতে যায় সে। পরিবারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সবার চোখ ফাঁকি দিয়ে পুকুরে নামে রউফ। সে সাঁতার জানত না, তাই পুকুরটি গভীর হওয়ায় একপর্যায়ে পানিতে তলিয়ে যায়।
তার সঙ্গে থাকা সোহান নামে এক শিশু চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে রউফকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo