• সমগ্র বাংলা

বগুড়ায় ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের বিক্ষোভে কেন্দ্র সচিবকে অব্যাহতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রের সেট কোড ভুল করে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে বিক্ষুব্ধরা পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালায়। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার সকালে সারা দেশে এসএসসি ও সমমানের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী এদিন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ‘সেট-১’ প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। সোনাতলা উপজেলার মোট ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রে সঠিক সেটে পরীক্ষা হলেও সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভুলবশত ‘সেট-৩’ প্রশ্নপত্র বিতরণ করা হয়।

পরীক্ষা চলাকালেই বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে ওই কেন্দ্রের ৬৯৮ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়ে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্রের প্রধান ফটক ও আসবাবপত্র ভাঙচুর করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক জানান, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহাদুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলো আলাদাভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।

অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব মো. শাহাদুজ্জামান দাবি করেছেন, প্রশ্নপত্রের প্যাকেটের উপরে ‘সেট-১’ লেখা থাকলেও ভেতরে ‘সেট-৩’ এর প্রশ্ন ছিল। বিষয়টি বুঝতে না পারায় সেই প্যাকেট খুলেই প্রশ্ন বিতরণ করা হয়েছিল।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তবে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo