• জাতীয়

স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না হওয়া প্রার্থীরা।
‎
‎পূর্ব ঘোষণা মোতাবেক রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। হাজারের বেশি নিয়োগ প্রত্যাশীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এ সময় তারা ঘোষণা দেন, তাদের দাবি পুরনের মাধমে এ অবস্থান কর্মসূচির অবসান ঘটবে।

‎এর আগে গত ২৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন প্রার্থীরা। তার আগে কর্তৃপক্ষকে তাদের দেওয়া ১০ দিনের আল্টিমেটাম প্রত্যাহার করে ওইদনি সরাসরি আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত জানায় তারা।
‎
‎সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশিরা জানান, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র পাননি তারা।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের আশায় অনেক প্রার্থী তাদের আগের বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবারসহ চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তায় ভুগছেন। প্রার্থীদের অভিযোগ, গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছে, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
‎
‎আন্দোলনকারীরা জানান, গত ১ মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ যাচাই ও পরিচিতি সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও নিয়োগপত্র না দেওয়াকে তারা কর্তৃপক্ষের ‘প্রহসন’ হিসেবে দেখছেন। এ বিষয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
‎
‎অবস্থান কর্মসূচি থেকে প্রার্থীরা আরও জানান, তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে আজ থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়া হবে। নিয়োগ ও পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা প...

image

‎পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: ...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্র...

image

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

৩

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থ...

image

বুলেট ট্রেন নয়, ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ১৪০ কিমি গতির বৈ...

৪

‎নিউজ ডেস্ক: দেশের রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে বুলেট ট্রেনের পরিবর্তে ...

image

আন্দোলন-উত্তেজনা পেরিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন পোশ...

৫

‎নিউজ ডেস্ক: টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষ এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ...

  • company_logo