• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলায়  পূর্বশত্রুতার জেরে সানি (২৭) নামে এক যুবককে পিঠে  চুরিদিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী মফিজুলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানি উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত মফিজুলের দুই ভাই আজিজুল ও নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। তারা একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিজলীয়া দক্ষিণ পাড়া মসজিদের পাশে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সানির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকার সাবেক ইউপি সদস্য জমশেদ আলী জানান, প্রায় তিন বছর আগে একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তুচ্ছ বিষয় নিয়ে সানি ও মফিজুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সানি মফিজুলকে চড় মারেন। এরপর থেকে ওই ঘটনার জের ধরে বিরোধ চলে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo