ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : আজ শুক্রবার রাত থেকে আবারো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। একই সাথে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে ৫৫ থেকে ৬৫ মেগাওয়াট করে বিদ্যুৎ।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, জ্বালানী চুলিতে কয়লা পোড়ানোর আগে ডাষ্ট করার সময় মেশিনে কয়লার সাথে পাথর থাকার কারনে যান্ত্রীক সমস্যা ধরা পড়ে। বুধবার রাত ১০টা ২ মিনিটে কেন্দ্রের একমাত্র সচল ১ নম্বর ইউনিটটি বন্ধ করে রাখা হয়েছিল। মেরামত শেষে আজ শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। মেরামত শেষে আবারো উৎপাদনে ফিরে জাতীয় গ্রীড যুক্ত হচ্ছে ৫৫ থেকে ৬৫ মেগাওয়াট করে বিদ্যুৎ।
অন্যদিকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি আগামী মে মাসের প্রথমার্ধে সচলের কাজ চলছে। এছাড়াও প্রায় ৫ বছর ধরে বন্ধ থাকা ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি ওভারহোলিং সাপেক্ষে সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)