ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে বিদেশি পিস্তলসহ মোহাম্মদ ইয়াসিন নামের একজন মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সে কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নর মহেশখালিয়াপাড়ার আনজল হোসেন'র ছেলে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফ মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় গত (২৩ এপ্রিল) বৃহস্পতিবার রাত ১১ টার সময় কোস্ট গার্ড টেকনাফ
স্টেশন কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়া পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী মোঃ ইয়াসিন (২৮)কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মানবপাচারের সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে।
জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)