• জাতীয়

আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নবনির্মিত ‘প্রত্নতাত্ত্বিক জাদুঘর’ উদ্বোধন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনের পর তিনি অধিদপ্তরের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি উল্লেখ করেন, প্রাগৈতিহাসিক সময় থেকে শুরু করে সুলতানি ও মোগল আমলের মূল্যবান নিদর্শন এখানে সুনিপুণভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম।

জাদুঘর পরিদর্শনকালে মন্ত্রী মহাস্থানগড়, পাহাড়পুর এবং উয়ারী-বটেশ্বরসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রত্নবস্তু ঘুরে দেখেন।

প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ের মৃৎপাত্র, ধাতব পাত্র, সিল ও পোড়ামাটির বল স্থান পেয়েছে। এ ছাড়া দশম-একাদশ শতাব্দীর ‘বিষ্ণু’মূর্তি এবং অষ্টম-নবম শতাব্দীর ‘তারা’মূর্তিসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মতবিনিময় সভায় মন্ত্রী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের প্রত্নসম্পদ সংরক্ষণ ও গবেষণায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

‎ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে য...

১

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ...

image

আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে

২

নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটির পর আজ রোববার ফের শুরু হচ্ছে...

image

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনি...

image

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন

৪

নিউজ ডেস্কঃ তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ ট...

image

‎প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা প...

  • company_logo