• সমগ্র বাংলা

মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধায় উপজেলার ফুলছেন্না এলাকার ভুক্তভোগী হাজী আঃ রহমান মন্টু এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাজী আঃ রহমান মন্টুর ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী আঃ রহমান মন্টু বলেন, আমার ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি মেলান্দহ টিটিসি সংলগ্ন ফুলছেল্লাহ মৌজার বিআরএস খতিয়ান নং-২৬৬ বিআরএস দাস নং-২৭৭ সাবেক দাগ ২০১ আমরা দীর্য ৩৭ বছর যাবৎ ভোগ দখল করে আসছি। দীর্ঘদিন যাতৎ আমার জমির উপর কুদৃষ্টি দেয় এলাকার বিএনপি নেতা ভূমি দস্যু দাঙ্গাবাজ নরুল আলম সিদ্দিকী। সরকার ক্ষমতায় আসার পর বিএনপির নাম ভাঙ্গিয়ে আশে পাশে অনেকের জমি দখলের পাশাপাশি  আমার জমি দখলের পায়তারা করে আসছে।

তিনি আরও বলেন, গত ১২/০২/২৬ ইং তারিখে  প্রথম আমার ভুট্টা ক্ষেতের অনেক ভুট্টা কেটে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে মাটি ভরাট করার অপচেষ্টা করেন এবং আমাদের মেরে ফেলার হুমকিসহ আমার ছেলেমেয়েদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছে। এ ব্যপার মেলান্দহ মাদারগঞ্জের এমপি, স্থানীয় পুলিশ প্রশাসনসহ বিএনপির নেতাকর্মীরাও অবগত আছেন। আমি এবং আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি সংবাদ পত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মন্টুর ছেলে মোস্তাফিজুর রহমান রানা বলেন, আমরা সবাই চাকরিজীবী মানুষ বাহিরে থাকি। তিনি বিএনপির নাম ভাঙ্গিয়ে আমাদের উপর অত্যাচার করছে এবং জোরপূর্বক মাটি ফেলাইছে। আমরা এর বিচার দাবি করছি।

অভিযুক্ত মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ব্যস্ত থাকায় তার পাওয়া যায়নি।

এ বিষয়ে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমাদের কারোরই অন্যায় করার কোন সুযোগ নাই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে সকলকেই বিরত থাকতে হবে। কারো অন্যায় কর্মকান্ডের দায় দল নেবে না।

মন্তব্য (১)





image
image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo