• সমগ্র বাংলা

যশোরের শার্শায় গত বছরের সিলেব‍্যাসের প্রশ্নে বাংলা ২য় পত্রের পরিক্ষা: বিপাকে ১২ শিক্ষার্থী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র (কেন্দ্র নং-৫৩১) এএসএসসি ২০২৬ সালের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। পরীক্ষায় ২০২৬ সালের সিলেব‍্যাসের পরিবর্তে ২০২৫ সালের পুরোনো সিলেব‍্যাসের প্রশ্নপত্র সরবরাহ করায় অন্তত ১২ জন শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায়। জানা যায়, ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ধারাবাহিকতায় এদিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ (কেন্দ্র নং-৫৩১) এর ২০৬ নম্বর রুমে ২৩ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষা শেষ হলে একজন ছাত্র বুজতে পারে সে ২০২৫ সালের পুরানো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছে। অথচ সে নতুন সিলেবাজ এর পরীক্ষার্থী।

পরে বিষয়টি শিক্ষকদের জানালে একে একে ১২ জন পরীক্ষার্থী ওই ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন বলে জানা যায়। এ ঘটনা জানাজানি হলে কেন্দ্রর পরিবেশও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলা হয় বলে অভিযোগ উঠেছে। এতে করে ১২ জন শিক্ষার্থীর ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের প্রশ্ন- এক কেন্দ্র একই রুমে আলাদা দুটি প্রশ্নে একই সাবজেক্ট এর পরীক্ষা কি ভাবে হলো? তাহলে হল সুপার, কেন্দ্র সচিবসহ ডিউটিরত কর্মকর্তাদের কাজটা কি..? তারা কেনো প্রশ্নগুলো সঠিক কিনা আগে থেকে দেখে নিলো না..? এর দায়ভার কে নিবে..? এসময় অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।

অভিভাবকদের প্রশ্ন, কিভাবে ভুল প্রশ্নপত্র কেন্দ্রে এলো..? এই ভুলের দায়ভার কে নেবে..? অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কেন্দ্রের দায়িত্বশীলরা এ ঘটনার দায়ভার এড়াতে পারে কিনা এমন প্রশ্নে, হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, আমরা ও কনফিউজড যে কিভাবে একই রুমে একই সাবজেক্ট আলাদা দুটি প্রশ্ন আসলো। আমরা এ ১২ জন শিক্ষার্থীর বিষয়ে শিক্ষা বোর্ডে যাবো।

এ বিষয়ে শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান মোবাইল ফোনে জানান, বিষয়টির প্রশ্ন নিয়ে পরিক্ষা কেন্দ্রে যাচাইবাছাই শেষে ঘটনার সত‍্যতা প্রমাণ পাওয়া গেছে । কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo