ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে অভিযান চালিয়ে ৩৮৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাতে ওই অভিযান চালায় তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের মিডিয়া উইং জানায়, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটিতে গতকাল বুধবার রাতে দিনাজপুরের সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্হানে অভিযান চালায় র্যাব ১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন ক্যাম্পের সদস্যরা।
এসময় ‘খ’ বগির ৪ নং এসি কেবিনে দুই জনকে আটক করে ৩৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক ২ জন হলো নাটোরের বাগাতিপাড়ার কালিকাপুর গ্রামের মুত সাজদার মোল্লার ছেলে
আসলাম আলী (৪৮) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে হৃদয় ইসলাম রনি (২৭)। তাদেন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নিতে মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)