• সমগ্র বাংলা

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ বাধে। দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সংঘর্ষ শুরুর পর বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা সংবাদমাধ্যম কর্মীদেরকে বলেন শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের মধ্যে অনেক দিন আগ থেকে রেশারেশি চলছিলো । আজ সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে এবং মোহন শেখ নামে একজন নিহত হন। তিনি আরও বলেন পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে।

মন্তব্য (০)





image

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে আধুনিক সার্চলা...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্...

image

গোপালপুরে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের ...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে

৩

ফরিদপুর প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে...

image

দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দান অবমুক্তির দাবিতে জেলা প্রশ...

৪

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দান ...

image

বগুড়ায় টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমি...

৫

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উৎসবমুখর পরিবেশে টিএমএসএস মহিলা...

  • company_logo