• সমগ্র বাংলা

মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ইসমত আরা (২৩) নামে ছয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং শারীরিক ও মানসিক নির্যাতনের পর পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত ইসমত আরা ওই এলাকার সাবেক প্রবাসী নুর ইসলামের স্ত্রী এবং মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ি নামাপাড়া এলাকার ইউনুস আলীর মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী নুর ইসলাম পলাতক রয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে নূর ইসলামের সঙ্গে ইসমত আরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নূর ইসলাম বিভিন্ন সময় ইসমতকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ নিহতের পরিবারের। সম্প্রতি ইসমত আরা পেটের ব্যথায় ভুগছিলেন। নিহতের স্বজনদের দাবি, চিকিৎসার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও স্বামী তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাননি। এ নিয়ে অভিমান করে বুধবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন ইসমত।

তবে ঘটনাটি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে তার পরবর্তী পরিস্থিতিতে। ইসমতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার শ্বশুরবাড়ির লোকজন মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার চেষ্টা করেন। তারা চিকিৎসকদের জানান যে, গৃহবধূ পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ প্রকাশ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার প্রস্তুতি নিলে অবস্থা বেগতিক দেখে মরদেহ নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন স্বামী ও তার স্বজনরা।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেজাবীন রশিদ তিন্নী জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি ফাঁসিতে ঝুলে মৃত্যু নাকি শ্বাসরোধ করে হত্যা, তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা পুলিশকে অবহিত করি।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo