• সমগ্র বাংলা

যশোরে দুই কোটি টাকার সোনা ও ভারতীয় নাগরিক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরে প্রায় দুই কোটি টাকার সোনা ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি থানে শহরের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ২১ এপ্রিল ঢাকায় আসেন এবং সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল তার।

যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯শ' গ্রাম গোল্ড পেস্টসহ ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতের রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দ্বারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে খাঁটি সোনা হিসেবে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত সোনা ও বৈদেশিক মুদ্রার মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত সোনা ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’ 

মন্তব্য (০)





image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

image

ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষক, শিক্ষা...

image

সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার সাদীপুর ই...

  • company_logo