ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর উদ্যোগে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে “Career Guide Special Training” শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ব্রাঞ্চ ম্যানেজারদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল দক্ষতা উন্নয়ন, সুসংগঠিত ক্যারিয়ার পরিকল্পনা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান। Chief Speaker হিসেবে বক্তব্য দেন পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক অনুপম দাস ও এমদাদুল হক সাহিল এবং এজিএম মো. ওবায়দুর রহমান মন্ডল। এছাড়াও খুলনা টেরিটরির বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কার্যকর বিক্রয় কৌশল, নেতৃত্বের দক্ষতা এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)