ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইথিওপিয়া বাংলাদেশি কোম্পানিগুলোকে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
এ সময়ে দেশটি তাদের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প এবং শিল্প উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, আদ্দিস আবাবায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইথিওপিয়ান পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন তিমোথিওসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানায় দেশটি।
বৈঠকে গেডিয়ন ইথিওপিয়ার চলমান অর্থনৈতিক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প, চিকিৎসা সরঞ্জাম উৎপাদনসহ বৃহত্তর শিল্পখাতকে অগ্রাধিকার বিনিয়োগ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন।
তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের এসব খাত অনুসন্ধানের আহ্বান জানান এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
ড. খলিলুর রহমান বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ।
দুই পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন এবং গভীরতর অর্থনৈতিক সম্পৃক্ততা ও খাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ককে আরও উচ্চতায় উন্নীত করতে সম্মত হন।
নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বা...
নিউজ ডেস্ক : দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আলোচিত ও সমালোচিত...
নিউজ ডেস্ক : ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চ...
নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সো...

মন্তব্য (০)