• লিড নিউজ
  • জাতীয়

৬ মাসের স্টকে আছে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ৬ মাসের স্টকে আছে হামের টিকা। পরবর্তী ৬ মাসে টিকা দিতে সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টিকার কোনো সংকট নেই।

‎আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‎স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে লোকবল সংকট নিরসনে ১ লাখ স্বাস্থ্যকর্মী শিগগিরই নিয়োগ করতে যাচ্ছে সরকার। এছাড়াও, সকল উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০ জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে।

‎তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে চীন। দুদেশের দীর্ঘমেয়াদি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই এই সমঝোতা হয়েছে।

‎চীন বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তাসহ নানামুখী কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনাকালীন সময়েও চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

মন্তব্য (০)





image

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ...

image

রাষ্ট্রপতি হতে লাগবে যেসব যোগ্যতা

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বা...

image

র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী

নিউজ ডেস্ক : দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আলোচিত ও সমালোচিত...

image

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

নিউজ ডেস্ক : ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চ...

image

তনু হত্যা হাফিজুর রহমানের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির...

নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সো...

  • company_logo