• সমগ্র বাংলা

খুলছে নড়াইলের লোহাগড়ার আলোচিত মালোপাড়ার রাস্তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার সকাল থেকেই প্রাচীর অপসারণের কাজ শুরু হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চুর নির্দেশনা এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জানান, উভয় পক্ষের সম্মতিতে নির্মিত সীমানা প্রাচীর অপসারণের সিদ্ধান্ত হয়েছে। ব্যারিস্টার দেদার-ই-এলাহী প্রাচীরটি সরিয়ে নিয়ে মালোপাড়ার জনসাধারণের চলাচলের জন্য নতুন রাস্তা নির্মাণে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেবেন। এতে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু স্যারের আন্তরিক প্রচেষ্টা এবং জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম স্যারের নির্দেশে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনা করে এই সমাধানে পৌঁছায়।

মালোপাড়ার বাসিন্দা ভুক্তভোগী সুশান্ত বিশ্বাস বলেন, দীর্ঘ আলোচনার পর বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। আমাদের চলাচলের জন্য নতুন রাস্তার জায়গা দেওয়ার সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।

ব্যারিস্টার দেদার-ই-এলাহীর প্রতিনিধি মোঃ দেদার জানান, বুধবার সকাল থেকেই প্রাচীর অপসারণের কাজ শুরু হবে এবং বিষয়টি এখন সম্পূর্ণ সমাধান হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, সহকারী কমিশনার (ভূমি) সুম্মিতা সাহা, সংসদ সদস্যের প্রতিনিধি লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, সামিউল হক টুটুল, বিএনপি নেতা টিপু সুলতান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম বলেন, বিষয়টি অবগত হওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। উভয় পক্ষের সম্মতিতে প্রাচীর অপসারণ এবং নতুন রাস্তা নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। আলোচনার মাধ্যমে সমস্যার সুন্দর সমাধান হয়েছে এবং দ্রুত নতুন রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, লক্ষীপাশা মৌজার সাবেক দাগ নং ২৬১ ও আর.এস ২০২৮ দাগের জমির একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয়দের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ১৬ এপ্রিল ওই স্থানে প্রাচীর নির্মাণ করলে অন্তত ২৫টি সংখ্যালঘু জেলে পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যায়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo