• লিড নিউজ
  • জাতীয়

‎বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ (বুধবার, ২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।

‎এ বছর সরকার ৫ লাখ মেট্রিক টন বোরো ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি বোরো ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। পাশাপাশি ৩৬ টাকা কেজি দরে গম সংগ্রহের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
‎
‎আগামী ৩ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ব্রিফিংয়ে জানানো হয়, এবছর চাল মজুদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ লাখ টন। সরকারের কাছে ১৮ লাখ টন চাল মজুদ আছে।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে এ সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।’
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে গমের চাহিদা প্রায় ৮০ লাখ টন। এর মধ্যে মাত্র ৮ লাখ টন দেশে উৎপাদিত হয় এবং বাকি ৭২ লাখ টন গম ‘‘ওপেন টেন্ডার’’ বা ‘‘জিটুজি’’ পদ্ধতিতে আমদানি করা হবে।’

মন্তব্য (০)





image

‎ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে য...

১

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ...

image

আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে

২

নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটির পর আজ রোববার ফের শুরু হচ্ছে...

image

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনি...

image

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন

৪

নিউজ ডেস্কঃ তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ ট...

image

‎প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা প...

  • company_logo