• সমগ্র বাংলা

টেকনাফে অগ্নিকাণ্ড: পুড়ে গেলো জলদাস পরিবারের ১৫ টি বসতঘর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে  ভয়াবহ  অগ্নিকাণ্ডে ১৫ টি বসতঘর পুড়ে গেছে । মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত  রাত পৌনে ১২ টার সময়   হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জলদাস পাড়ায় এ ঘটনা ঘটে। 

এতে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন এবং কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে  আগুনের সূত্রপাত কিভাবে  হয়েছে তা এখনো জানা যায়নি। টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, হৃীলা ইউনিয়ন পরিষদের (সচিব) প্রশাসনিক কর্মকর্তা আগুনে পুড়ে যাওয়ার একটা তালিকা জমা দিয়েন।সেখানে ১৫ টি পরিবারের কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত সরকারি বা বেসরকারি ভাবে কোন সহায়তা প্রদান করার তথ্য পাওয়া যায় নি।

এদিকে জলদাস (জেলে) পাড়ার বাসিন্দা রুবেল জলদাস বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ  আগুনের সূত্রপাত হয়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে অনেক  বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বাসিন্দারা ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া বলেন, মঙ্গলবার রাতে হ্নীলা জেলেপাড়ায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।

মন্তব্য (০)





image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

image

ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষক, শিক্ষা...

image

সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার সাদীপুর ই...

  • company_logo