• সমগ্র বাংলা

গোপালপুরে বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো ফসল বিনষ্ট, এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা বন্ধ ছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নজিরবিহীন বিদ্যুৎ ও ডিজেল সংকটে বোরো জমিতে সেচ সংকট চলছে। থোড় ধান রোদে পুড়ছে। এসএসসি পরীক্ষা কেন্দ্রের সিসিসি ক্যামেরা পর্যন্ত অচল থাকছে। 

কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এবার এ উপজেলায় ১৩ হাজার ৮৯০ হেক্টরে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৪ হাজার ১৫০ এবং উফসী ৯ হাজার ৭৪০ হেক্টর। সেচের জন্য নলকূপ রয়েছে ৫ হাজার ৩০১টি। এর মধ্যে বিদ্যুৎ চালিত ৩ হাজার ৩৭৮টি।

গোপালপুর উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার জানান, হাইব্রিড জাতের ধানে এখন থোড়, নয়তো শীষ বের হয়েছে। উফসী জাতের ধানে দুধ এসেছে। বিগত দুই সপ্তাহ ধরে চলছে প্রচন্ড খরা। বৃষ্টিও হচ্ছেনা। ভালো উৎপাদন পেতে এ সময়টাতে জমিতে কমপক্ষে দুই ইঞ্চি করে পানি জমে থাকা বাঞ্ছনীয়। কিন্তু বিদ্যুৎ ও ডিজেল সংকটের দরুন সেচ পাম্প পরিচালনা করতে না পারায় সংকট চলছে। উঠতি বোরো ধান বিনষ্ট হচ্ছে। এ দিকে কৃষকরা যাতে সময়মত ডিজেল পায় এ জন্য ৯০৫ জন কৃষককে ফুয়েল কার্ড দেয়া হয়েছে। ডিজেলোর জন্য পেট্রোল পাম্পে তারা লাইন দিয়ে বসে থাকছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর গোপালপুর জোনাল ম্যানেজার দেলোয়ার হোসেন জানান, বিদ্যুৎ চাহিদা ২৩ থেকে ২৪ মেঘওয়াট। ঘাটাইল পিডিবির গ্রিড সাবষ্টেশন থেকে সরবরাহ মাত্র ৬ মেঘওয়াট। চাহিদার এক চতুর্থাংশ বিদ্যুৎ দিয়ে পৌরসভাসহ ৭টি ইউনিয়নে সরবরাহ করায় ২৪ ঘন্টার মধ্যে ২/৩ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকেনা। ফলে বিদ্যুৎ নির্ভর সেচ যন্ত্র ঘন্টার পর ঘন্টা অচল থাকে। ক্ষুব্দ গ্রাহকরা বিদ্যুতের দাবিতে অফিসে এসে ঝামেলা করছে।

উপজেলা কৃষক দলের সভাপতি অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হাতেম আলী জানান, ডিজেল ও বিদ্যুৎ সংকটের দরুন বোরো ফসল পুড়ছে। কৃষকরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

এদিকে বিদ্যুৎ সংকটে চলতি এসএসসি পরীক্ষার ৯ কেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ ছিল। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান জানান, এখানে কোন ডিজেল সংকট নেই। তবে প্রচন্ড বিদ্যুৎ সংকট রয়েছে। সংকট নিরসনের জন্য পিডিবির ঘাটাইল গ্রিড সাবষ্টেশন থেকে গোপালপুর পর্যন্ত সাত কিলো দীর্ঘ পৃথক সঞ্চালন লাইন নির্মাণ করা গেলে এ সংকট নিরসন করা সম্ভব।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo