• সমগ্র বাংলা

দিনাজপুরে ১০ কেজি গাজা উদ্ধার প্রাইভেটকারসহ পলাতক মাদককারবারি নারায়নগঞ্জের বাসিন্দা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদরের জামতলী এলাকায় ১০ কেজি গাজাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময়  প্রাইভেটকারসহ পালিয়েছে নারায়নগঞ্জের ২ মাদক কারবারি। আজ মঙ্গলবার ভোরে ওই অভিযান চালিয়েছেন তারা।

জেলার গোয়েন্দা ( ডিবি) পুলিশের মিডিয়াসেল প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জেদান আল মুসা'র (পিপিএম)  দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে ডিবির ইনচার্জ মুহাম্মদ আলমগীরের ( পিপিএম) এর নেতৃত্বে জেলা সদরের ১ নং চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের নাকাই গ্রামের লাল মিয়া মন্ডলের ছেলে ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা (৩৮) কে আটক করে ২টি প্লাস্টিকের বস্তার ১০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। আটক গাজার মূল্য প্রায় ৩লাখ টাকা।

পুলিশের উপস্হিতি টের পেয়ে গাজার বস্তা ফেলে প্রাইভেটকার কারসহ  (রেজিঃ নং- ঢাকা মেট্রো ২১-১২৮৭)  মাদক সরবরাহকারি  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের হাটিপাড়ার মৃত বাবুল ভূঁইয়ার ছেলে ওবায়দুল হক এবং একই জেলার আড়াইহাজার বাসিন্দা তার শ্যালক হাতেম আলী পালিয়ে গেছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo