প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের জেলা সদরের ভবাইনগরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহি শাকিল নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকসহ একজনকে আটক করেছে স্হানীয়রা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল (১৮) জেলা সদরের ৫ নম্বর শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
নিহত পরিবারের স্বজনরা জানান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষার্থী শিক্ষার্থী শাকিল ক্লাশ শেষে বাই সাইকেল চালিয়ে বাড়ী ফেরার সময় ভবাইনগর এলাকায় ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। এসময় বিকাল ৩টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে স্হানীয়রা।
কোতয়ালী থানার ইনচার্জ নুর নবী জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু জনিত সরকারি ক্ষতি পুরনের ৫লাখ টাকা এবং মামলা দায়ের সাপেক্ষে ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহনে তার আশ্বাসে অবরোধ তুলে নেয় স্হানীয়রা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)