• সমগ্র বাংলা

কালীগঞ্জে চোর সন্দেহে খাম্বায় বেঁধে লাঠিপেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের বিএনপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

অভিযুক্ত সিরাজ মিয়া নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং পানজোড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শাহীন একই গ্রামের নাজিমুদ্দিন নাজিরের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাহীনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারধর করছেন সিরাজ মিয়া। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার’ ঘটনা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কোনো ব্যক্তিকে হাতেনাতে না ধরে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে এভাবে নির্যাতন করা ঠিক নয়। তারা বলেন, চুরির অভিযোগ থাকলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়াই উচিত ছিল।

স্থানীয়দের দাবি, পরবর্তীতে চুরির কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় শাহীনকে ছেড়ে দেওয়া হয়। এতে প্রশ্ন উঠেছে-একজন রাজনৈতিক দলের ওয়ার্ড পর্যায়ের নেতা হয়ে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা যুক্তিসঙ্গত।

তবে ভুক্তভোগী শাহীনের সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজ মিয়া বলেন, “শাহীন আমার চাচাতো ভাই। সে বিভিন্ন সময় চুরির সঙ্গে জড়িত। সম্প্রতি নির্মাণাধীন একটি বাড়ি থেকে প্রায় ৩০টি প্লেন সিট চুরি করে নিয়ে গেছে। আগেও আমার ৪০ কেজি লোহার রিং চুরি করে বিক্রি করেছে। এলাকাবাসী তার কর্মকাণ্ডে অতিষ্ঠ। তাকে আরও মারধর করা হচ্ছিল, আমি হালকা শাসন করে ছেড়ে দিয়েছি।”

এ বিষয়ে নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তবে ভিডিওটি ভাইরাল হয়েছে শুনেছি। বিষয়টি খুব জটিল কিছু নয়, ওয়ার্ড সভাপতি হিসেবে সামান্য শাসন করে ছেড়ে দিয়েছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo