• সমগ্র বাংলা

নড়াইলে সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনতে গিয়ে তীব্র গরমে নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে লাভলী বেগম নড়াইল শহরের মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশনে ডিজেল নিয়ে ফেরার পথে ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা তুলতে যান। পরে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আউড়িয়া ইউপি সদস্য  ওসমান শেখ জানান, মাছিমদিয়া ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা তুলতে যান। পরে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। 

চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। বর্তমানে নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে।

তীব্র গরমে প্রয়োজনীয় কাজে বাইরে বের হয়ে এভাবে প্রাণহানির ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

image

ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষক, শিক্ষা...

  • company_logo