• সমগ্র বাংলা

পাবনায় খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা সদরের সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোলে (ইজিপিপি) প্রকল্পের আওতায় মাটি কেটে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণও উদ্বোধন করা হয়।

‎সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি এসব কর্মসূচির উদ্বোধন করেন। এরপর শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

‎এসময় জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা খালগুলো পুনরুদ্ধার করা হলে কৃষি উৎপাদন বাড়বে, একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। সরকারের এই কর্মসূচির আওতায় সারাদেশে মোট ৫৪টি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

‎তিনি আরও বলেন, খালগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক হলে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে আসবে। এর ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতার মতো প্রাকৃতিক সমস্যাগুলো মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে এই উদ্যোগ।

‎প্রকল্পে গ্রামীণ লোকজনের অর্থনৈতিক উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের হাতে যখন কাজ থাকে না, তখন সরকার মানুষকে কাজের মাধ্যমে অর্থ দিয়ে থাকে। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষের অর্থের দিক থেকে সচল হতে পারে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারে। এখনে মা-বোনেরাও অংশ গ্রহন করছে এটা আরও ভালোর দিক। সংসার সামলিয়ে তারা এসব কাজ করবেন।

‎তিনি কৃষকের উপকারের কথা তুলে ধরে বলেন, কৃষকের উপকারের জন্য এই প্রকল্প আনা হয়েছে। সরকারের একটি ভালো উদ্যোগ। সরকারের টাকা মানে আপনার টাকা। আপনারা এই প্রকল্প ভালো করে বুঝে নিবেন। সরকারের টাকা যেন সঠিকভাবে ব্যবহৃত হয়। সেই দায়িত্ব আপনাদের সবার। সরকারের অনেক কিছুর সীমাবদ্ধ থাকলেও আপনাদের কথা বিবেচনায় এই প্রকল্প।

‎সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তামারা তাসবিহা, প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কেএম নজির উদ্দিন মাস্টার, ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সহ সভাপতি আব্দুল আজিজ মেম্বর, সাদুল্লাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মো: শহীদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস। 

‎এছাড়াও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ মাস্টার, বিএনপি নেতা রফিক মাস্টার, আতাইকুলা থানার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক কাজী লোকমান হোসেন, বিএনপি নেতা বাদশা মোল্লা সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নড়াইলে সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনতে গিয়ে তীব্র গ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সং...

image

অতীত সরকারগুলোর ব্যর্থতায় সারাদেশে হামের ভীতিকর পরিস্থিতি...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদ...

image

বগুড়ায় একগুচ্ছ উপহার হাতে দিনভর মুগ্ধতা ছড়ালেন প্রধানমন্...

বগুড়া প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক র...

image

পাম্পে দীর্ঘ লাইন, ট্যাগ অফিসারের সামনেই সরানোর হচ্ছে পেট্রল

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ইসলাম পেট্রোলিয়াম পাম্পে দায়িত...

image

গোপালপুরে হাম-রুবেলার টিকা দান ক্যাম্পেইন উদ্বোধন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাত ইউনিয়ন ও...

  • company_logo