• সমগ্র বাংলা

বকশিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোহান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল১১ টায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোহান একই গ্রামের মাহমুদুল হাসান রুবেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির দাদা আলহাজ্ব আমজাদ হোসেন বাড়ির পূর্ব পাশে একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলে মৃত অবস্থায় পাওয়া যায়।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo