• সমগ্র বাংলা

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: সারা দেশের মতো নওগাঁয় হাম/রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন চত্বরে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই ভাবে জেলার অন্যান্য উপজেলার সঙ্গে রাণীনগর উপজেলাতেও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ক্যাম্পেইন শুরু করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেে• ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় টিকা নিতে আসা শিশুদের মিষ্টি খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইন শুরু করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) জানান উপজেলাতে ছেলে ৮৫০১জন ও মেয়ে ৮৮৩৬জন সর্বমোট ১৭৩৩৭জন শিশুকে হাম/রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইপিআই টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের হাম/রুবলো টিকে দেওয়া হবে। এছাড়া স্থায়ী টিকাদান কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেে• ছুটির দিন ছাড়া প্রত্যক কর্মদিবস এই টিকা গ্রহণ করা যাবে।

নওগাঁর সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম বলেন নওগাঁ জেলা হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ২৭৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এখন পর্যন্ত ২০২ জন শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। জেলায় টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হবে। জেলায় ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২ হাজার ৪৬০ টি কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। অসুস্থ বাচ্চাকে টিকা দেওয়া হবে না। কোন অভিভাবক না চাইলে টিকা দেওয়া হবে না। তবে বাচ্চাদের জন্য এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টিকা নেওয়ার যোগ্য এমন একটি শিশুও যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে সেই বিষয়টি গুরুত্বসহকারে দেখতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo