• সমগ্র বাংলা

নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় শহরের ইপিআই ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।


এসময় জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকেরা যেন কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হন। নির্ধারিত সময়ে সকল শিশুকে টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।


সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আজ থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে। জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ১ হাজার ১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo