ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ অনুসরণ করে প্রতি সপ্তাহে ২ দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে।
বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি একক বেঞ্চের বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের অন্তত একজন করে বেঞ্চ অফিসারকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
২০ এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগের আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের নির্দেশনাও দেয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
নিউজ ডেস্ক : বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করতে ২...
নিউজ ডেস্ক : সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক বা...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...
নিউজ ডেস্ক : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ...
নিউজ ডেস্ক : আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি স...

মন্তব্য (০)