ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ রোববার (১৫ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্যগ্রহণ হতে পারে।
মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন পাঁচজন। তারা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। আর পলাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন সহ ১৭ জন।
উল্লেখ্য, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় মোট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।
নিউজ ডেস্কঃ যৌতুকের বিয়ে ও বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ র...
নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা ...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ...
নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটির পর আজ রোববার ফের শুরু হচ্ছে...
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনি...

মন্তব্য (০)