• সমগ্র বাংলা

বিজিবি ও নৌবাহিনীর পৃথক অভিযান: টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক-৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৬ শ পিস ইয়াবা এবং ১ টি প্রাইভেট কার জব্দ করেছে। ১৮ এপ্রিল শনিবার এ অভিযান পরিচালনা করে। 

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য সরবরাহ করে। এতে উল্লেখ করা হয় , একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভাস্থ শাপলাচত্বর দিয়ে যানবাহন যোগে মাদক পাচারের পরিকল্পনা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের আটকের জন্য  বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নস্থ লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নেয় এবং চেকপোস্ট স্থাপন করে। এবং  বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কারের (COROLLA X,  Chattogram Metro -Ga, 11-7816) উপস্থিতি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  জব্দকৃত মাদক ও গাড়িটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।  

এ দিকে টেকনাফের লবণঘাট এলাকায় বিজিবি’র বিশেষ অভিযান চালিয়ে  আসামীবিহীন ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান। তিনি জানান, ১৯ এপ্রিল রবিবার টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে লবণঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি’র আভিযানিক দল সকাল আনুমানিক পৌনে ১১ টার সময় ইয়াবার চালান নিয়ে লবণঘাট সংলগ্ন কেওড়া বাগান অতিক্রম করে বেড়িবাঁধের উপর উঠার সময়  ধাওয়া করা হয়। এ সময় চোরাকারবারী হাতে থাকা মাদকের ব্যাগটি  নাফ নদীতে ফেলে সাঁতরে কেকে খাল পার হয়ে পার্শ্ববর্তী কায়ুখখালী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে  পানিতে ভাসমান অবস্থায় দুটি প্যাকেটে সর্বমোট ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৪৫  লক্ষ সাড়ে  ৫২ হাজার  টাকা।

অপর দিকে টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্তে ৬৪ বিজিবি’র মাদক বিরোধী অপারেশনে ৩ জন আসামীসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বলে জানান  উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে,কর্নেল জহিরুল ইসলাম। তিনি জানান,  ১৮ এপ্রিল শনিবার  আনুমানিক রাত সোয়া ১১ টার সময় হ্নীলা বিওপি’র বিশেষ টহল দল  চৌধুরীপাড়া বিজিবি পোস্ট নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পাচারকারীরা মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি টহল দলের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এতে পাচারকারীর সহযোগিরা লবণ ক্ষেতে  অবস্থান নিয়ে  বিজিবি টহল দলের সদস্যদের লক্ষ্যে করে গুলি চালায়।  বিজিবি আত্মরক্ষার্থে ফায়ার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বিজিবি টহল দল পলায়নরত ইয়াবা কারবারীকে ধাওয়া করে নাফ নদীর তীর হতে

স্হানীয় রাসুলাবাদ এলাকার জাফর আলমের ছেলে মোঃ তোফায়েল (২১),  উলুচামারী গ্রামের রুস্তম আলীর ছেলে মোঃ ইউনুস (৩৩)ক আটক করে এবং তাদের কাছে থাকা এক পোটলা ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত পোটলার ভিতরে ৫০  হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও  ১৮ এপ্রিল শনিবার  আনুমানিক রাত ৮ টার সময়  টেকনাফের হোয়াইক্যং  ক্যারেঙ্গাঘোনা নামক স্থান হতে মৃত আলী আকবরের ছেলে মোঃ সিফাত (২০)কে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo