• সমগ্র বাংলা

অটো আপডেটের ফাঁদে সর্বস্ব খুইলেন ব্যবসায়ী, উধাও ৭.৫ লাখ টাকা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছদাহা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের মো: জামাল উদ্দিন   -এ এক ব্যবসায়ীর মুঠোফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জামাল উদ্দীন সাতকানিয়া থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী স্থানীয়ভাবে একটি কুলিং কর্নারের ব্যবসা পরিচালনা করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দোকানে থাকা অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি সন্দেহজনক নোটিফিকেশন আসে। বিষয়টি গুরুত্ব না দিয়ে সেটি বাতিল করলেও কিছুক্ষণ পর ফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে, যা তার কাছে অস্বাভাবিক মনে হয়।

আপডেট সম্পন্ন হওয়ার পর তিনি লক্ষ্য করেন, তার মুঠোফোনের ওপর নিয়ন্ত্রণ আংশিকভাবে হারিয়ে ফেলেছেন। এ সময় তার জিমেইল ও গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষিত ব্যাংক হিসাব নম্বর, পিন কোডসহ গুরুত্বপূর্ণ গোপন তথ্য হ্যাকারদের হাতে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে ইউসিবি ব্যাংক-এর লোহাগাড়া ও কেরানিহাট শাখায় থাকা তার দুটি অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধাপে মোট ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা মোবাইল ব্যাংকিং ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তর করা হয়।

ঘটনার পর সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়, ফলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo